পুরোনো বই দীর্ঘদিন ভালো রাখবেন কি ভাবে | How to take proper care of old books

How to take proper care of old books


পুরোনো বই দীর্ঘদিন ভালো রাখবেন কি ভাবে

বই আমাদের জ্ঞানের আলোয় আলোকিত করে।

আর বই মানুষের জীবনের খুব ভালো বন্ধু যা আমাদের সব সময় সঠিক পথ দেখায়। 

শখে হোক বা প্রয়োজনে যেভাবেই হোক না কেন কিছু বই জমে যায় আমাদের হাতে। 

আর যাদের বই সংগ্রহের বাতিক আছে তাদের তো কোনো কথাই নেই।

কেনা এবং পড়ার মাঝে যত্ন নেওয়া হয় কম। 

নিত্যকাজের ব্যস্ততায় সঠিকভাবে সংরক্ষণও করা হয়ে ওঠে না।

সঠিকভাবে সংরক্ষণ করতে না পারলে বই দ্রুত নষ্ট হয়ে যায়। 

মনে রাখতে হবে, বইয়ের মূল উপাদান কাগজ এবং এটি খুব নাজুক। 

ফলে বই দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 

আপনার কষ্ট করে সংগ্রহ করা বইগুলোকে যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে তাহলে এই আর্টিকেলটি অবশ্যই আপনার জন্য।  

    বুক শেলফ ব্যবহার করুন 

    যেখানে সেখানে বই ফেলে রাখলে বই দ্রুত নষ্ট হয়ে যায়। 

    তাই বই দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য বুক শেলফ আদর্শ। 

    কাঠ, মেটাল বা প্লাই উড বোর্ডের তৈরি শেলফ ব্যবহার করতে পারেন আপনার বই রাখার জন্য। 

    ধুলাবালি ও পোকামাকড় বইয়ের প্রধান শত্রু যাদের আক্রমণে আপনার বহু মূল্যবান বই নষ্ট হয়ে যেতে পারে। 

    তাই শেলফে বইয়ের পাশে ন্যাপথলিন বা কচি নিম পাতা রাখতে পারেন এতে করে বইয়ে পোকামাকড় আক্রমন করেনা এবং দূর্গন্ধ হয় না। 

    তবে বুক শেলফে বই কখনই গাদাগাদি করে রাখবেন না। 

    দুইটা বইয়ের মাঝে একটু হলেও ফাঁকা রাখুন এতে বাতাস চলাচল করতে পারবে।

    সরাসরি সূর্য রশ্মি এড়িয়ে চলুন

    সরাসরি সূর্য রশ্মি পড়ে, গরম যন্ত্র—যেগুলো তাপ উৎপাদন করে সেগুলোর কাছাকাছি বই রাখবেন না। 

    এতে বইয়ের বাঁধাই খুলে যেতে পারে। 

    এ ছাড়া কাগজ শুষ্ক হয়ে বই বিকৃত হয়ে যেতে পারে।

    প্লাস্টিকের ঝুড়িতে বই রাখুন

    বইয়ের পরিমাণ যদি কম হয় তাহলে চৌকোনা প্লাস্টিকের ঝুড়ি বা ট্যাব ব্যবহার করতে পারেন বই সংরক্ষণের জন্য। 

    প্লাস্টিকের ঝুড়ি বা ট্যাব বইকে সূর্যরশ্মি, জল, বই খেয়ে ফেলার পোকা ইত্যাদির হাত থেকে রক্ষা করবে।

    হঠাৎ করে দেখা যায় বইয়ের পাতাগুলো বাঁকা হয়ে গেছে কিংবা বইয়ের পাতাগুলো একে অপরের সঙ্গে লেগে গেছে।

    এগুলোর কারণ হিউমিডিটি। যে রুমের হিউমিডিটি কম সে রুমে বই বেশি দিন ভালো থাকে।  

    বিশেষজ্ঞরা মনে করেন, ৫০ পারসেন্ট হিউমিডিটির নিচে বই রাখা ভালো।

    তাপমাত্রা ১৬-২১ ডিগ্রী সেলসিয়াস এর মধ্যে থাকা উচিত।

    পোকার হাত থেকে বই দূরে রাখুন

    আপনার সংগ্রহের কিছু কিছু বইয়ের বাঁধাইয়ে কাগজের সঙ্গে গ্লু ব্যবহার করা হয়েছে। 

    আপনি হয়তো সেটা জানেন না। কিছু কিছু পোকার খাবার হচ্ছে এই গ্লু (glue)।

    এই পোকাগুলো আপনার বই কেটে ফেলবে আপনার অগোচরে। 

    পোকার হাত থেকে বই রক্ষা করার কার্যকরী উপায় হচ্ছে বইয়ের মাপে মোটা কাগজের কাভার তৈরি করে বইকে সেই কাভারের ভেতর ঢুকিয়ে দেওয়া।

    এ ছাড়া প্লাস্টিক ট্যাবে বই রাখাও একটা ভালো উপায়। এর জন্য ভেষজ উপাদানও ব্যবহার করা যেতে পারে। 

    তিতা নিমপাতা বইয়ের র‌্যাকে রেখে দিন। নিমপাতা প্রাকৃতিকভাবে আপনার বইকে পোকার হাত থেকে রক্ষা করবে।

    দুর্লভ পুরাতন বই রাখুন প্লাস্টিকের প্যাকেটে

    যে বইগুলো দুর্লভ সেগুলোকে দীর্ঘদিন সংরক্ষণ করতে হলে সেই বইয়ের মাপে প্লাস্টিকের প্যাকেট তৈরি করে নিন। 

    তারপর বইগুলো সেই প্যাকেটে সংরক্ষণ করুন। 

    খুব সাবধানে সেই বইগুলো স্ক্যান করে ডিজিটাল ভার্সন তৈরি করতে পারেন।

    তাতে বই নষ্ট হয়ে গেলেও তার কপি আপনার কাছে থেকে যাবে।

    তবে দুর্লভ পুরাতন বই সংরক্ষণ করার জন্য অভিজ্ঞ কনজারভেটরের সাহায্য নেওয়াই ভালো।

    Subject অনুসারে বই আলাদা করুন 

    শেলফে বা প্লাস্টিকের ঝুড়িতে, যেখানেই বই রাখুন বারবার নাড়াচাড়া করলে বইয়ের ক্ষতি হয়।

    বিশেষ করে বইয়ের বাঁধাইয়ে। কাজেই বই সহজে খুঁজে পাওয়ার জন্য subject wise বইগুলোকে সাজিয়ে নির্দিষ্ট শেলফ বা ঝুড়িতে রাখুন।

    তারপর শেলফে বা ঝুড়িতে নির্দিষ্ট subject এর নাম লেখা স্টিকার সাঁটিয়ে দিন।

    তাতে আপনার প্রয়োজনীয় বইটি খুঁজে পেতে সহজ হবে এবং অন্য বইগুলো অযথা নাড়াচাড়ার হাত থেকে রক্ষা পাবে।

    আবার সংগ্রহের সময় বা লেখকের নামানুসারে সাজানো যেতে পারে। বইয়ে সংগ্রহটা বড় হয়ে গেলে ক্যাটালগিং পদ্ধতি অনুসরণ করা যেতে পারে।

    ক্যাটালগিং এর সফটওয়্যার ছাড়াও কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে এ ধরনের সেবা বিনে পয়সায় পাওয়া যায়।

    যেমন libib এই ওয়েবসাইট টি আপনাকে ফ্রি তে আপনার লাইব্রেরি ম্যানেজ করতে দেবে।

    কিছু গুরুত্বপূর্ণ টিপস

    • খেতে খেতে বই না পড়াই ভালো। এতে করে খাবারের দাগ বইয়ে লেগে বই নোংরা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
    • এ ছাড়া খাবারের টুকরো পচে গিয়ে ব্যাকটেরিয়া বা বইপোকার উৎপাত শুরু হতে পারে । একবার বইপোকার উপদ্রব শুরু হলে তাকে ঠেকানো খুব সহজ নয়। 
    • যখন ভারী বই পড়বেন তখন বুক-কুশনে রেখে বই পড়ুন। এতে বইয়ের স্পাইন ভেঙে বই নষ্ট হবে না। 
    • পড়ার মাঝখানে বই উল্টে রাখবেন না, এতে বাইন্ডিং ছিঁড়ে যেতে পারে।
    • কোনো বিষয়ে নোট নেওয়ার সময় বইয়ে আন্ডারলাইন করার প্রয়োজনে হালকাভাবে পেনসিল ব্যবহার করুন। কলম বা পেনের ব্যবহার একদম করবেন না
    • পাতা ভাঁজ করা উচিত নয়।
    • পাতায় চিহ্ন দেওয়ার জন্য বুক মার্কার অথবা টুকরো কাগজ ব্যবহার করুন।
    • নরম শুকনো সুতি কাপড় দিয়ে মুছে বই পরিষ্কার করুন।
    • বইয়ের তাক সপ্তাহে একবার অন্তত পরিষ্কার করুন।
    • বই খাড়া করে ধরে ওপর থেকে নিচে এই প্রক্রিয়ায় মুছতে হবে।
    • ভেজা বা নোংরা কাপড় দিয়ে মোছা উচিত নয়।
    • বইয়ের পাতা ওল্টানোর ক্ষেত্রে থুথু ব্যবহার করা উচিৎ নয়। থুথু ব্যবহারের ফলে বই নষ্ট হয়ে যেতে পারে আর এটা অস্বাস্থ্যকর। আর আমাদের থুতু তে যে স্যালাইভা থাকে তার থেকে ব্যাকটেরিয়া ও পরে সেখান থেকে বইপোকার উৎপত্তি হতে পারে
    • অনেকের বইয়ের মধ্যে ফুল বা পাতা রাখার অভ্যাস, সংরক্ষিত বইয়ের মধ্যে ফুল চেপে রাখবেন না।এতে বইয়ের পাতার রং নষ্ট হয়ে যায়।
    • বছরে দুবার বই রোদে দিন। সরাসরি রোদে নয়, এতে পাতা ভেঙে যেতে পারে।
    • সরাসরি সূর্যের আলো বা তীব্র আলো ব্লিচিং বা বিরঞ্জন ক্রিয়ার জন্য দায়ী। তাই আপনার বুক সেলফটিতে  যেন ডাইরেক্ট সূর্যের আলো  না পড়ে। 

    আমাদের অন্যান আর্টিকেলগুলি :

    Post a Comment

    0 Comments