তরকারিতে বেশি নুন কমানোর ঘরোয়া উপায় | How to reduce excess Salt in Curries

রান্নায় নুন বেশি

How to reduce excess Salt in Curries 

রান্নায় নুন বেশি হয়ে গেলে ব্যবহার করুন এই সহজ টোটকা নতুন নতুন যাঁরা রান্না শিখছেন, তাঁদের ক্ষেত্রে এই ভুলটি হওয়া খুবই অস্বাভাবিক এমনটা নয়

প্রথম প্রথম রান্নায় প্রত্যেকটা উপকরণের পরিমাণ কম-বেশি হতেই পারে।

বিশেষত, রান্নায় নুন যদি কম হয়, তাহলে খাওয়ার পাতে তা যোগ করে নেওয়া যেতে পারে, কিন্তু রান্নায় নুন বেশি হলে ? 

নুন ছাড়া কোনো রান্না করা সম্ভব নয়। কিন্তু এই নুনের পরিমাণও হতে হবে সঠিক মাপে, কোনো কারণে একটু কম বেশি হয়েই গোলমাল।

রান্নায় নুন কম হলে, আমরা নুন দিতে পারি কিন্তু বেশি হয়ে গেলে?

চিন্তার কিছু নেই, বেশি হয়ে গেলেও নুন কমানোর আছে দারুণ সব উপায়।

অতিরিক্ত নুন-এর মাত্রা ঠিক করতে ব্যবহার করতে পারেন এই সহজ ঘরোয়া টোটকা

দেখে নিন সেগুলি কী কী-

সেদ্ধ আলু


তরকারি বা মাছের ঝোলে নুন বেশি হয়ে গেলে তাতে কয়েকটুকরো সেদ্ধ করা আলু দিয়ে দিন। দেখবেন নুনের কটাভাব কমে যাবে। 

কাঁচা আলু

How to reduce excess Salt in Curries

একটি কাঁচা আলুকে চাল ছাড়িয়ে কয়েকটি টুকরো করে নিন।

এরপর ওই টুকরো গুলোকে তরকারির মধ্যে দিয়ে ২০ মিনিট রেখে দিন।

এই টুকরো আলুগুলি অতিরিক্ত লবন শুষে নেবে।

তারপর আলুগুলো কে তরকারি থেকে তুলে পরিবেশন করুন।

ফ্রেশ ক্রিম

How to reduce excess Salt in Curries

তরকারিতে লবণের পরিমাণ কমাতে তাতে ক্রিম যুক্ত করতে পারেন।

এতে তরকারিতে ক্রিমভাব আসবে এবং অতিরিক্ত লবণাক্ততা দূর হবে।

দই

How to reduce excess Salt in Curries

তরকারিতে যদি নুন একটু বেশি মনে হয়, তবে এক টেবিল চামচ দই যুক্ত করতে পারেন।

এতে লবণাক্ততা কমবে এবং স্বাদ বাড়বে।

এটি খাবারের অতিরিক্ত লবনাক্ত স্বাদ কমানোর সেরা উপায়।

দুধ

How to reduce excess Salt in Curries

দইয়ের মতোই কাজ করে দুধ।

এটিও তরকারিতে লবণাক্ততা দূর করে পুরো স্বাদে ভারসাম্য রক্ষা করতে পারে।

এটি খাবারের লবন কমানোর সাথে সাথে একটা মসৃন টেক্সচার দেবে।

ভিনিগার ও চিনি

How to reduce excess Salt in Curries

তরকারিতে যদি নুনের মাত্রা অতিরিক্ত হয়ে যায় তাহলে এক চামচ ভিনিগার এবং তার সমপরিমাণ চিনি যোগ করুন।

এই মিশ্রণের সাহায্যে খাবারে নুনের মাত্রা সঠিক রাখা সম্ভব।

যেহেতু ভিনিগার টক আর চিনি মিষ্টি তাই দুটির মিশ্রনে খাবারের স্বাদ-গন্ধের ভারসাম্য ঠিক মতো বজায় থাকবে।

পেঁয়াজ

কাঁচা বা ভাজা পেঁয়াজ তরকারিতে নুনের কটাভাব দূর করতে সাহায্য করে।

যদি কাঁচা পেঁয়াজ ব্যবহার করেন, তবে দুই টুকরা করে কিছুক্ষণ তরকারিতে রেখে সরিয়ে ফেলুন।

এতে অতিরিক্ত লবণ দূর হবে।

আর ভাজা পেঁয়াজ ব্যবহার করলে তরকারিতে লবণ দূর হওয়ার পাশাপাশি স্বাদ বাড়বে।

দেখবেন খাবারে অতিরিক্ত নুনের ভাব চলে গিয়েছে। 

ময়দার বল

How to reduce excess Salt in Curries

খাবারে নুন বেশি হলে তা দূর করতে পারে কয়েকটা ময়দার বল।

সেক্ষেত্রে তরকারির পরিমাণের ওপর নির্ভর করে ময়দার বল তৈরি করে নিতে হবে।

কিছুক্ষন পর দেখবেন ময়দার বল গুলো পিঠের মতো হয়ে গেছে।

এরপর খাবারটি পরিবেশনের আগে তা অবশ্যই সরিয়ে নিতে হবে।

দেখবেন নুনের কটাভাব নিমেষেই উধাও হয়ে গিয়েছে। 

পাতিলেবুর রস

How to reduce excess Salt in Curries

লবণের পরিমাণ বেশি হলে কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিয়ে দিন।

এতে খাবারের স্বাদ অপরিবর্তিত থাকবে এবং অতিরিক্ত লবণও কমে যাবে।

তবে দুধ বা দই দিয়ে রান্না খাবারে লবণ বেশি হলে লেবুর রস দেওয়া যাবে না।

এতে লবণাক্ত ভাব আরও বেড়ে যাবে। আপনি টমেটোর টুকরোও ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে।

পান পাতা

How to reduce excess Salt in Curries

একখানা বড় পান পাতা অল্প গরম তরকারির মধ্যে ৫ মিনিট ডুবিয়ে রাখলে অতিরিক্ত লবণ শোষন করে নেয়।

Post a Comment

0 Comments