বেশিরভাগ বাড়িতেই বিভিন্ন কারণে ধুপ কাঠি জ্বালানো হয়। সেটা পুজোর জন্যই হোক বা অন্য কারণেই হোক।
আর অনেক ক্ষেত্রে দেখা যায় জ্বলন্ত ধুপ কাঠিটি দেওয়াল ঘেসে বা দেয়ালের কাছাকাছি রাখা হয়।
আর এই ধুপ কাঠির ধোঁয়ায় দেওয়ালে একটা কালচে দাগ নজরে পড়ে।
এই দাগটা ক্রমাগত ধূপকাঠি জ্বালানোর জন্য হয়ে থাকে।
সময়ের অভাবে যেহেতু এটা প্রতিদিন পরিষ্কার করা সম্ভব হয় ওঠে না, তাই একসময়ে দেখা যায় যে এটি একটি কড়া দাগে পরিণত হয়েছে।
যার ফলে দেয়ালটা দেখতে বিচ্ছিরি লাগে। তখন আপনি চিন্তিত হয়ে পড়েন যে এই দাগ কি ভাবে দূর করা যায়।
তাই এই ধুপ কাঠির ধোয়ার দাগ সহজে দূর করার কয়েকটা কার্যকরী উপায় আজকে আমরা আলোচনা করবো।
প্রথম ধাপ : টিসু পেপার দিয়ে মুছে ফেলুন
প্রথমে যেটা করতে হবে সেটা হলো একটা শুকনো টিসু পেপার দিয়ে ধোঁয়ার দাগের উপরের দিকের দাগটা মুছে ফেলুন।
কারণ উপরের দিকে দাগ নিচের তুলনায় হালকা হয়।
তাই সহজেই মোছা যাবে এবং অনেকটা পরিষ্কার হয়ে যাবে। বেশি ঘষা ঘষি করবেন না, তাহলে দাগটা দেয়ালের চারপাশে ছড়িয়ে পড়তে পারে।
দ্বিতীয় ধাপ : ক্লিনিং সলিউশন বানান
টিসু পেপার দিয়ে মোছা হয়ে গেলে এবারে একটা ক্লিনিং সল্যুশন বানাতে হবে।
এর জন্য একটা খালি স্প্রে বাতিল নিন ও সেটা উষ্ণ জল দিয়ে ভোরে নিন।
এরপর এই বোতলের মধ্যে ১ টেবিল-চামচ হোয়াইট ভিনিগার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
হোয়াইট ভিনিগার বললাম কারণ আজকাল এটি খুব সহজেই সবার রান্নাঘরে পাওয়া যায়।
হোয়াইট ভিনিগার না থাকলে আপনি কাপড়কাচার সোডা বা ওয়াল ক্লিনার্সও ব্যবহার করতে পারেন।
তৃতীয় ধাপ : স্প্রে করার পর 10 মিনিট অপেক্ষা করুন
এরপর বোতলের সলুশনটি দাগের ওপর সমানভাবে স্প্রে করুন ।
আর স্প্রে করার পরে ১০ মিনিট এইভাবে রেখে দিন। যাতে সলুশনটি দাগের উপর ভালো ভাবে কার্যকরী হতে পারে।
চতুর্থ ধাপ: দাগ ঘষুন
১০ মিনিট অপেক্ষা করার পরে দেখবেন দেওয়াল কিছুটা শুকনো হয়ে গেছে।
তাই এখন দাগের ওপর কিছুটা জল স্প্রে করুন।
জল স্প্রে করার পরে একটা নরম ব্রাশ দিয়ে, যদি পুরানো টুথব্রাশ থাকে তাহলে ভালো, সেই ব্রাশ দিয়ে দাগের উপর চক্রাকার ভাবে ঘষুন।
বড় ব্রাশ দিয়ে ঘষলে দাগ দেওয়ালে চারপাশে ছড়িয়ে পড়তে পারে।
পঞ্চম ধাপ : মুছে দিন
ব্রাশ দিয়ে ঘষা হয়ে গেলে এখন একটা পরিষ্কার সুতির কাপড় নিন।
সুতির কাপড়টি জলে ভিজিয়ে নিয়ে নিংড়ে নিন, খেয়াল রাখবেন কাপড়টি যেন বেশি শুকনো শুকনো না হয়ে যায়।
এরপর সেই ভেজা কাপড় দিয়ে দেওয়াল হালকাভাবে মুছে নিন।
এখানেও খেয়াল রাখতে হবে দাগ যেন অন্য জায়গায় ছড়িয়ে না পড়ে।
ষষ্ট ধাপ : পুনরায় প্রক্রিয়া প্রয়োগ করুন
প্রথম বারে দাগ কিছুটা হালকা হয়ে যাবে।
এবারে আবার একবার জল স্প্রে করুন আর দেওয়াল পরিষ্কার না হওয়া পর্যন্ত সুতির কাপড়টি দিয়ে মুছে পরিষ্কার করুন।
প্রতিবার পরিষ্কার করার আগে সুতির কাপড়টি জলে ধুয়ে নেবেন।
শেষ ধাপ : শুকিয়ে যেতে দিন
এইভাবে পদ্ধতিটি রিপিট করতে থাকুন, যতক্ষণ না আপনার মনে হচ্ছে দেওয়াল থেকে ধূপের ধোঁয়ার দাগ চলে গেছে।
তারপর স্বাভাবিকভাবে দেওয়াল শুকিয়ে যেতে দিন।
দাগ যদি বেশি কড়া হয় তাহলে আর এক চমচ ভিনিগার মিশিয়ে নিতে পারেন সল্যুশনটিতে।
পরের বার আপনার দেওয়ালে ধোঁয়ার দাগ দেখলে, এই পদ্ধতি ট্রাই করুন।

0 Comments