আমরা সবাই জানি, “জলের অপর নাম জীবন” কাজেই মানুষেকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন স্বাস্থ্যকর বিশুদ্ধ জল।
সভ্যতার রদবদলে আজকাল প্রায় সকলের বাড়িতেই ধাতু আর কাঁচের পাত্রের জায়গায় স্থান করে নিয়েছে প্লাস্টিক।
বিভিন্ন খাদ্য সামগ্রী রাখার পাশাপাশি আমরা জল পান করছি প্লাস্টিকের বোতলে।
![]() |
| চিহ্ন দেখে ব্যাবহার করুন প্লাস্টিকের পাত্র |
বাজার থেকে যে কোনো ধরণের প্লাস্টিকের বোতল কিনে এনে আমরা তাতে জল ভরে পান করতে থাকি।
মানদন্ডহীন এইসব প্লাস্টিকের বোতল ব্যাকটেরিয়া ও রাসায়নিকে পূর্ণ থাকে।
আর বোতলে বিদ্যমান ব্যাক্টেরিয়া ও রাসায়নিক উপাদান গুলো বোতলের জলের সাথে মিশে আমাদের দেহে প্রবেশ করে আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিস্টেমের কার্যকারিতাকে বাধাগ্রস্থ করে।
ফলে আমরা নানাবিধ স্বল্প ও দীর্ঘমেয়াদী অসুখ বিসুখে ভূগতে থাকি।
অতিরিক্ত প্লাস্টিকের ব্যবহারে শরীরের ক্ষতি হতে পারে এমনকি এর থেকে মারণরোগ ক্যান্সারেরের সৃষ্টিও হতে পারে সহজেই।
আমাদের প্রয়োজন এবং সহজে পাওয়া যায় বলে জলের বোতলগুলো বাজার অথবা রাস্তা-ঘাটের দোকান থেকে কিনে থাকি।
এক বোতল জল কিনে খেলেন তো বোতলটা হয়ে গেল পার্মানেন্টলি জল রাখার কন্টেনার।
ঐ বোতলটায় জল খাওয়া চলছে তো চলছেই যত দিননা পুড়ে যাচ্ছে না ভেঙে যাচ্ছে, কিম্বা হারিয়ে যাচ্ছে। আর এই ক্ষতিকর প্লাস্টিকের জিনিস অতিরিক্ত ব্যবহারে বাড়ছে প্লাস্টিক দূষণ।
শিশুদের স্কুলে জল দেবার জন্য আপনি সেই প্লাস্টিকের বোতলটিকেই বেঁচে নেন বেশিরভাগ সময়।
কিন্তু আমরা কি জানি-এসব প্লাস্টিকের তৈরী সামগ্রী ব্যবহার করা কতটা স্বাস্থ্যসম্মত বা শরীরের জন্য কতটা নিরাপদ বা ক্ষতিকর?
আমরা কতজনই বা জানি কতদিন ঐ বোতলটি ব্যাবহার উপযোগী?
বা ব্যবহার করা গেলেও কতবার ব্যবহার করা যাবে ?
জানেন কি ?
তাহলে আসুন জেনে নিই।
International Standard ভিত্তিতে বোতলের নিচে তিনকোনা রিসাইক্লিং চিহ্নের মধ্যেই দেওয়া আছে সতর্কতামূলক সাংকেতিক চিহ্ন বা নম্বর।
কোন বোতল বা পাত্র কতবার ব্যবহার করা যাবে, ব্যবহার করা কতটা নিরাপদ হবে, কতদিন ব্যাবহার করা যাবে তা বোতলের নীচে উৎকীর্ণ তিন কোনা ঘরে নম্বর চিহ্নের মাধ্যমেই চিহ্নিত করা থাকে।
যুক্তরাষ্ট্রের মাননিয়ন্ত্রণ প্রতিষ্ঠান ASTM International (American Society for Testing and Materials) প্রথম এই কোড প্রচলন করে।
কানাডিয়ান স্ট্যান্ডার্ড অ্যাসোসিয়েশন সহ সারা বিশ্বে তা এখন প্রচলিত।
আমাদের দেশের প্লাস্টিক সামগ্রীর বেলায়ও তা সংখ্যার মাধ্যমে সামগ্রীর নীচে উৎকীর্ণ করা থাকে।
আমারা ঐ সাংকেতিক চিহ্ন না দেখে না বুঝেই দিনের পর দিন এই সব প্লাস্টিকের বোতল ব্যবহার করে থাকি।
ত্রিকোণ বা তিন কোণা চিহ্ন— প্লাস্টিক পাত্রের গায়ে বা নিচে যে ত্রিকোণ বা তিনকোনা চিহ্নটা দেখা যায়, সেটি মূলতঃ প্লাস্টিক বোতলের বৈশিষ্টকে প্রকাশ করে।
এই চিহ্নটা থাকলে বুঝতে হবে বোতলটি বিধিসম্মতভাবে খাদ্যপোযোগী করে তৈরি করা হয়েছে।
তবে প্লাস্টিকের তৈরি বোতলটি ব্যবহারের জন্য কতটা নিরাপদ ও নির্ভরযোগ্য বা কী ধরনের জিনিস তাতে রাখা যাবে এবং বোতলটি কতবার ব্যাবহার করা যাবে তা বোঝা যাবে ত্রিকোণ চিহ্নের মধ্যে থাকা সংখ্যা দ্বারা।
তাই চিহ্ন দেখে বুঝে নিন কোন প্লাস্টিকের পাত্র কত বার ব্যবহার করা যায়। জেনে নিন সংকেত গুলির সম্পর্কে।
ত্রিভুজের মধ্যে ১ লেখা থাকলে
ত্রিভুজের মধ্যে ‘১’ লেখা থাকলে তার অর্থ হল, পাত্রটি PETE বা পলিথাইলিন টেরেপথ্যালেট (Polyethylene Terephthalate) জাতীয় পলিথিন দিয়ে তৈরি।
PET সর্বাধিক ব্যবহৃত প্লাস্টিকগুলির মধ্যে একটি এবং এটি বেশিরভাগ জল রাখার বোতল, বিভিন্ন সফ্ট ড্রিঙ্কস এর বোতল এবং কিছু প্যাকেজিংয়ে দেখতে পাওয়া যায়।
![]() |
| ত্রিভুজের মধ্যে ১ লেখা |
কিন্তু ত্রিভুজে ১ লেখার অর্থ হল, এই প্লাস্টিকের পাত্রগুলি মাত্র এক বারই ব্যবহার করা উচিত।
এই ধরনের বোতল বহুদিন কিম্বা বার বার ব্যাবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
এই PET বোতল গুলিকে পুনরায় রিসাইকেল করে নতুন PET বোতল বানানো হয়।
তাছাড়া রিসাইকেল করে বিশেষ ধরণের পোশাক, গালিচা, বালিশ এবং লাইফ জ্যাকেট তৈরির জন্যও ব্যবহার করা হয়ে থাকে।
ত্রিভুজের মধ্যে ২ লেখা থাকলে
যদি পাত্রের নীচে ত্রিভুজের মধ্যে ‘২’ লেখা থাকে তাহলে তার অর্থ হল,পাত্রটি ঘন, অস্বচ্ছ পলিথিন বা HDPE (High-density polyethylene) জাতীয় পলিথিন দিয়ে তৈরি।
![]() |
| ত্রিভুজের মধ্যে ২ লেখা |
HDPE জাতীয় বোতল খুবই কঠিন প্রকৃতির হয়। সূর্যের তাপ, প্রচন্ড গরম ও ঠান্ডা আবহাওয়া এই জাতীয় বোতল খুব সহজেই সহ্য করে নিতে পারে।
সাধারণত ডিটারজেন্ট, শ্যাম্পু, টয়লেট ক্লিনারের বোতল,ডাস্টবিন,প্লাস্টিকের চেয়ার -টেবিল এই জাতীয় পলিথিন দিয়ে তৈরি হয়।
এগুলিতে খাবার বা পানীয় জল রাখা মোটেই স্বাস্থ্যকর নয়।
ত্রিভুজের মধ্যে ৩ লেখা থাকলে
পাত্রের নীচে ত্রিভুজের মধ্যে ‘৩’ লেখার অর্থ হল, এই ধরনের পাত্র পলিভিনিল ক্লোরাইড বা PVC (Polyvinyl Chloride) দিয়ে তৈরি।
PVC হ'ল একটি নরম, নমনীয় প্লাস্টিক যা খাবারের শক্ত মোড়ক, রান্নার তেলের বোতল, বাচ্চাদের এবং পোষা প্রাণীর খেলনা এবং বিভিন্ন গ্রাহক পণ্যের জন্য এবং কিছু কিছু প্যাকেজিং তৈরি করতে ব্যবহৃত হয়।
একবারের বেশি এগুলি ব্যবহার করা মোটেই স্বাস্থ্যকর নয়।
![]() |
| ত্রিভুজের মধ্যে ৩ লেখা |
PVC কে "বিষ প্লাস্টিক" বা "Poison Plastic" বলা হয় কারণ এতে অসংখ্য টক্সিন পদার্থ রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য বিপদ ডেকে আনতে পারে।
PVC is the most environmentally damaging plastic. The PVC lifecycle -- its production, use, and disposal -- results in the release of toxic, chlorine-based chemicals. These toxins are building up in the water, air and food chain.
এই বোতল বেশি ব্যাবহার করলে Cancer হওয়ার আশঙ্কা থাকে বেশি।
খাবার সংরক্ষণ করার জন্য বা শিশুদের ব্যবহারের জন্য PVC পণ্যগুলি পুনরায় ব্যবহার করা উচিত নয়।
টিউব / পাইপ , ইঞ্জিন অয়েল রাখার বোতল এই জাতীয় পলিথিন দিয়ে তৈরি করা হয়।
ত্রিভুজের মধ্যে ৪ লেখা থাকলে
যদি পাত্রের নীচে ‘৪’ লেখা থাকে তাহলে তার অর্থ হল, এই ধরনের পাত্র LDPE (Low-density polyethylene) জাতীয় পলিথিন দিয়ে তৈরি।
এই ধরনের পাত্রে একাধিকবার পানীয় জল বা খাবার রাখা যেতে পারে।
এই ধরনের প্লাস্টিক বোতলগুলি বহু ব্যবহারের উপযোগী। কারণ অন্যান্য প্লাস্টিকের তুলনায় LDPE কম বিষাক্ত হিসাবে বিবেচিত এবং ব্যবহারের জন্য তুলনামূলকভাবে নিরাপদ।
![]() |
| ত্রিভুজের মধ্যে ৪ লেখা |
বিশেষ করে, দামি খাদ্য দ্রব্যের প্লাস্টিকের প্যাকেটে এই চিহ্ন বেশি দেখা যায়। খুব দামি বোতলে এই চিহ্ন থাকে।
তবে মাসখানেকের বেশি ব্যবহার না করাই ভাল।
ঘরে ব্যবহৃত বিভিন্ন প্লাস্টিকের ঝুড়ি, পাউরুটির রাপার , লন্ড্রি বাস্কেট, প্লাস্টিক ফিল্ম এই ধরনের পলিথিন দিয়ে তৈরি করা হয়।
ত্রিভুজের মধ্যে ৫ লেখা থাকলে
যদি পাত্রের নীচে ত্রিভুজের মধ্যে ‘৫’ লেখা থাকে তাহলে তার অর্থ হল, এই ধরণের পাত্র PP বা (Polypropylene) জাতীয় প্লাস্টিক দিয়ে তৈরী।
PP প্লাস্টিক শক্ত এবং হালকা ওজনের হয়ে থাকে এবং চমৎকার তাপ-প্রতিরোধের গুণাবলী রয়েছে এর মধ্যে।
এটি আর্দ্রতা, গ্রীস এবং বিভিন্ন রাসায়নিকগুলির বিরুদ্ধে বাধা হিসাবে কাজ করে যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর।
![]() |
| ত্রিভুজের মধ্যে ৫ লেখা |
সেই কারণে এই ধরনের প্লাস্টিকের পাত্র ব্যবহার করা একেবারে নিরাপদ।
সসের বোতল, দামি জলের বোতল বা সিরাপের বোতল , কফি কাপের ঢাকনা , দই রাখার কন্টেইনার অথবা খাবারের কন্টেইনারে এই চিহ্ন দেখা যায়।
ত্রিভুজের মধ্যে ৬(ছয়) অথবা ৭(সাত) লেখা থাকলে
ত্রিকোণের মধ্যে যদি ৬(ছয়) অথবা ৭(সাত) সংখ্যা থাকে তাহলে প্লাস্টিকের রেড কার্ড বলা হয়ে থাকে।
এই ধরণের পাত্র PS বা (Polystyrene) অথবা BPA (Bisphenol) জাতীয় প্লাস্টিক দিয়ে তৈরী।
এই চিহ্ন সম্বলিত প্লাস্টিক বোতল মারাত্মক রকমের ক্ষতিকারক।
এই ধরণের প্লাষ্টিক কাঠামোগতভাবে দুর্বল এবং অতি-হালকা ওজনের কারণে সহজেই ভেঙে যায় এবং প্রাকৃতিক পরিবেশ জুড়ে সহজেই ছড়িয়ে যায়।
![]() |
| ত্রিভুজের মধ্যে ৬ বা ৭ লেখা |
এই ধরনের প্লাস্টিক দ্বারা তৈরি বোতল বহু দীর্ঘ ও ব্যবহারের ফলে বাড়ে ক্যানসারের ঝুঁকি।
প্লাস্টিকের খেলনা, SOLO কাপ, SIPPY কাপ, স্টাইরোফোম কাপ, ডিমের কার্টুন, CD/DVD,লেন্স তৈরী করতে এই ধরণের পলিথিনের ব্যবহার করা হয়।
PS বা BPA জাতীয় প্লাস্টিক যখনি সম্ভব এড়িয়ে চলা উচিত।
পলিকার্বোনেটগুলি প্রতিস্থাপনের জন্য কর্ন স্টার্চের মতো বায়ো-ভিত্তিক পলিমার থেকে তৈরি কমপোস্টেবল প্লাস্টিকের একটি নতুন প্রজন্ম তৈরি করা হচ্ছে। এগুলি # ৭ বিভাগেও অন্তর্ভুক্ত রয়েছে যা ক্রেতার জন্য বিভ্রান্তিকর হতে পারে।
এই কম্পোস্টেবল প্লাস্টিকগুলির পুনর্ব্যবহারযোগ্য ত্রিকোণ প্রতীকটির নীচে "PLA" আদ্যক্ষর রয়েছে। কেউ কেউ "কম্পোস্টেবল "ও বলতে পারেন।
# ৭ প্লাস্টিকগুলি পুনরায় ব্যবহারের জন্য নয়, যদি না তাদের PLA কম্পোস্টেবল কোডিং থাকে। সম্ভব হলে # ৭ প্লাস্টিক এড়ানো ভাল, বিশেষত বাচ্চাদের খাবারের জন্য।
প্যাকেজিং থেকে আপনার খাবারগুলিতে যাতে রাসায়নিক পদার্থগুলি প্রবেশ না করতে পারে, তার জন্য চেষ্টা করুন খাবার গুলিকে প্ল্যাটিনাম সিলিকন বা স্টেইনলেস স্টিলের পাত্রের মধ্যে সংরক্ষণ করার।







0 Comments